অপহৃত স্কুল ছাত্রীদের ভিডিও প্রকাশ করলো জঙ্গিরা

রবিবার,১৪ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

bokoআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কিছু স্কুল ছাত্রীদের দেখানো হচ্ছে।

প্রায় দুই বছর আগে নাইজেরিয়ার চিবোক শহর থেকে ২৭৬ জন স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম এবং তাদের মধ্যেই ক’জনের ভিডিও প্রকাশ করলো জঙ্গিরা।

ভিডিওতে দেখা যায় বেশিরভাগ নারীই হিজাব পরা এবং একজনের কাছে একটি ছোট শিশুও রয়েছে। বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এই স্কুল ছাত্রীদের মুক্তির বিনিময়ে তাদের সদস্যদের মুক্তি দাবি করছে।

প্রায় দুই বছর আগে অপহৃত এই স্কুল ছাত্রীদের নিয়ে এর আগেও ভিডিও প্রকাশ করেছিল জঙ্গিরা। এ নিয়ে তৃতীয় ভিডিও প্রকাশ করলো তারা।

নতুন ভিডিওতে মুখোশ পরা একজন সশস্ত্র ব্যক্তিকে একজনের সাথে কথা বলতে দেখা যাচ্ছে এবং তার পেছনে পঞ্চাশ জনের মতো নারী উপস্থিত রয়েছে।

যে কিশোরীটি কথা বলছে তার মাধ্যমে সরকারের প্রতি বোকো হারাম আহ্বান জানাচ্ছে যেন কর্তৃপক্ষ আটক বোকো হারাম সদস্যদের মুক্তি দেয়।

কাবাকু ভাষায় ওই কিশোরী বলছিল, “আমাদের যেন বাবা-মায়েরা উদ্ধার করে নিয়ে যাবার ব্যবস্থা করে। সরকারের সাথে আলাপ করো যেন আমরা ঘরে ফিরে যেতে পারি”।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.