BREAKING NEWS
Search

আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ বাংলাদেশে আসছেন কাল; ব্যাপক প্রস্তুতি

শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

taherমুহাম্মদ ফয়সাল শরীফঃ আগামীকাল ২০ ডিসেম্বর রবিবার বাংলাদেশে আসছেন আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদ্বীয়ে দ্বীনও মিল্লাত, মূর্শিদে বরহক, হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ)।

সাথে আরো আসবেন আওলাদে রাসূল (দ.), হযরতুলহাজ্ব আল্লামা শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মাঃজিঃআঃ)। তাঁরা আগামীকাল বিকাল ৫ ঘটিকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কেন্দ্রীয় ও ঢাকা অফিস। পাশাপাশি আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ)’র আংশিক কর্মসূচির তথ্যও জানান।

আগামী ২০ ডিসেম্বর রবিবার হুজুর কেবলা (মাঃজিঃআঃ) ঢাকা মুহাম্মদপুরস্থ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার এশারের নামাযের ইমামতি করবেন। ২১ ডিসেম্বর সোমবার খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফজর হতে এশা পর্যন্ত নামাযে ইমামতি করবেন। ঐদিন বাদ আছর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার বার্ষিক ম্যাগাজিন “রাহমাতুল্লীল আলামীন” স্মরণগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যোগদান। ২২ ডিসেম্বর মঙ্গলবার ফজর নামাজ খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ইমামতিতে আদায়। ঐদিন সকাল ৮টায় মোহাম্মদপুর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ)’র সদারতে এবং শাহাজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মাঃজিঃআঃ)’র অংশগ্রহণে জুলুস রওয়ানা হয়ে রাজধানীর নির্দিষ্ট রাস্তা পদক্ষিণ পূর্বক কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা ময়দানে জমায়েত, মাহফিল, নামাজে যোহর হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ইমামতিতে আদায় এবং মিলাদ-কিয়াম শেষে মোনাজাত। ঐদিন খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আছর, মাগরিব ও এশার নামাযের ইমামতি করবেন।

২৩ ডিসেম্বর বুধবার খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফজর নামাজের ইমামতি করবেন। ঐদিন সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামে শুভাগমণ করবেন।

ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় নামাজে যোহর হতে এশা পর্যন্ত হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ইমামতিতে আদায় এবং হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ছদারতে পবিত্র গেয়ারভী শরীফ পালন। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ইমামতিতে নামাজে ফজর হতে এশা আদায়।

২৫ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল শুক্রবার আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ইমামতিতে ফজরের নামাজ আদায়। পাশাপাশি ঐদিন সকাল ০৮ ঘটিকায় উক্ত খানকা শরীফ হতে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ)’র সদারতে এবং শাহাজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মাঃজিঃআঃ)’র অংশগ্রহণে চট্টগ্রাম শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণে প্রত্যাবর্তন করে জামেয়া ময়দানে জমায়েত, মাহফিল, নামাজে জুমা আদায় এবং মিলাদ-কিয়াম শেষে মোনাজাত পরিচালনা।

২৬-৩১ জানুয়ারী পর্যন্ত আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় হুজুর কেবলা (মাঃজিঃআঃ)’র ইমামতিতে নামাজে ফজর হতে এশা আদায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image