শনিবার,০১ অক্টোবর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
এম সাইফুল ইসলাম নেজামী (চট্টগ্রাম) : আজ ১লা অক্টোবর শনিবার বিকাল ৪টা হতে চট্টগ্রাম মুসলিম ইনিস্টিটিউট হলে গাউসে জমান , শতাব্দির শ্রেষ্ট মুজাদ্দিদ হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ তৈয়ব শাহ (রহঃ) এর ২৪তম সালানা ওরস উদযাপন উপলক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় – কলেজ শাখার ব্যবস্থাপনায় স্মারক সভা অনুষ্টিত হবে ।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ।
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ , মাদ্রাসার অধ্যাপক, মুহাদ্দেস,মুফাচ্ছের, প্রভাষক ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন ।
উক্ত স্মারক সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় – কলেজ গাউসিয়া কমিটির আহবায়ক মুহাম্মদ ইব্রাহীম মুন্না এবং সচিব মুহাম্মদ রোকন উদ্দিন জুয়েল ।




