আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬১

শনিবার,২৩ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

02ae76aa999b49b084deb1c7b77d6093_18আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। এছাড়াও, আহত হয়েছে আরও অন্তত দুই’শ। শনিবার হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকার ওপর দিয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপনের পূর্বঘোষিত প্রকল্পটি সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ চলছিল।
কর্মসূচীর একেবারের শেষ পর্যায়ে এ হামলা হয়। এতে ৩ আত্মঘাতী সদস্য অংশ নিলেও এদের একজনই বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছিল বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বোমা বিস্ফোরণের আগেই পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হলেও তৃতীয় জনের ভাগ্যে কী ঘটেছে তা জানতে পারেনি পুলিশ। হামলার পরপরই, দুই আত্মঘাতী সদস্য শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায় উল্লেখ করে নিজস্ব গণমাধ্যমে এর দায় স্বীকার করে আইএস। এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে তালেবান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image