ব্রেকিং নিউজ:
Search

এইবারকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪.কম

গোল উদযাপন করছেন রিয়াল খেলোয়াড়রা

খেলা ডেস্ক : লা লিগায় টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে যায় রাফায়েল বেনিতেজের দলটি। ৮ নভেম্বর সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে হার মানে রিয়াল মাদ্রিদ। এরপর মর্যাদার লড়াই এল ক্লাসিকোতে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে হারে ৪-০ গোলে। লিগে টানা দুই ম্যাচ হারের পর রোববার রাতে এইবারের মুখোমুখি হয় বেল-বেনজেমা-রোনালদোরা। এবার অবশ্য কোনো অঘটনের জন্ম দেয়নি মাদ্রিদিস্তারা। গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।

অপেক্ষাকৃত দুর্বল দল এইবারের বিপক্ষে গোলের দেখা পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। ৪৩ মিনিটের সময় কর্নার পায় তারা। কর্নার থেকে লুকা মদ্রিচের নেওয়া শটে মাথা লাগিয়ে বল জালে জড়ান ওয়েলস তারকা গ্যারেথ বেল (১-০)। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রায়ে যায় সাদা-কালো শিবির।

বিরতির পরও গোল পেতে বেশ সময় নেয় রিয়াল। ঘড়িতে তখন ম্যাচ শেষ হতে ৮ মিনিট বাকি। পেনাল্টি এরিয়ার মধ্যে ফাউল করেন এইবারের লুকাস ভাসকোয়েস। পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি রেফারি। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো।

বাদবাকি সময়ে রিয়াল যেমন গোল ব্যবধান বাড়াতে পারেনি। তেমনি এইবারও পারেনি ব্যবধান কমাতে। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এ জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিয়াল। সমসংখ্যক ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image