আশা নাজনীন, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬
এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স ফুটবলে‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ মহিলা দল।
তবে অনূর্ধ্ব ১৬ মহিলা ফুটবলে এমন সাফল্যে পরও এক ধরণের সমস্যা খোঁজার চেষ্টা করেছেন প্রবাসী লেখক আশা নাজনীন।
লেখক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ফুটবলার মেয়েগুলোর এখন প্রচুর ভক্ত জুটবে পুরুষ ভক্ত উঠতি তরুণ ভক্ত তারকা মেয়েদের জন্য এরা কেবল ফুল হাতে নয়, জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে ‘আমাকে যদি মন না দাও, তবে ওই ব্রিজের উপর থেকে লাফ দিব’ — এইরকম নাটক চলবে লাগাতার।
সবাই না হলেও, কিছু কিছু মেয়ে এই ফাঁদে পা দেবে। অতঃপর, প্রেম, বিয়ে— বছর খানেকের মধ্যে কোলে সন্তান, সন্তান কার কাছে রেখে মাঠে অনুশীলন করতে আসব?
শ্বশুর বাড়ির লোকেরা এইসব খেলা পছন্দ করেনা যে! আফসোস আর অনুতাপসহ পত্রিকায় শেষ ইন্টারভিউ ছাপা হবে ওদের আমরা তখন জানতে পারব — এক সময়ের দুর্দান্ত ফুটবলার এখন কার স্ত্রী।
বোনেরা, যারা ফুল হাতে দাঁড়িয়ে থাকে, তাদের দাঁড়িয়ে থাকতে দিতে হয়, হুট করে বসতে দিয়ো না। অন্তত আগামী ১০ বছর ধরে যদি দাঁড়িয়ে থাকে, তবে বুঝবে মন নিতে আসছে তারা। তোমাদের ক্যরিয়ার ধ্বংস করতে নয়।






