এম এ মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণে চট্টেশ্বরী রোড গোল চত্বরকে এম এ মান্নান চত্বর নামকরণ

বুধবার,২১ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

img_8262প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের রাজনীতি অঙ্গনের চট্টগ্রামের দুই দিকপাল জননেতা জহুর আহমদ চৌধুরী ও জননেতা এম এ মান্নানকে চির জাগরুক রাখার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উভয়ের নামে নগরীর চট্টেশ্বরী রোডের গোল চত্বরকে জননেতা জহুর আহমদ চৌধুরী ও জননেতা এম এ মান্নান গোল চত্বর নামকরণ করে সেখানে ২১ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. বুধবার, সকালে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে চত্বরটি শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

জননেতা এম এ মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণে এ চত্বরটির নামকরণ করা হল। ফলক উন্মোচনের সময় জহুর আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জননেতা এম এ মান্নানের সুযোগ্য পুত্র চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ টিপু, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, বেলাল আহমদ, আমিনুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান, আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জসিম উদ্দিন মিঠুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জহুর মান্নান চত্বর উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম যুগে যুগে বরেন্য ব্যক্তিদের জন্ম দিয়েছে। যাদের ত্যাগ, রক্ত ও ঘামে বাংলাদেশের নাম জড়িয়ে আছে। তাদের মধ্যে অন্যতম জহুর আহমদ চৌধুরী ও এম এ মান্নান। তিনি প্রজন্ম পরম্পরায় দুই জননেতার জীবনের আদর্শ ছড়িয়ে দেয়ার আহবান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *