মঙ্গলবার,০৫ সেপ্টেম্বর ২০১৭
আশা জাগিয়ে ফন্দি এটে
বিশ্বকে দিলে ধোকা,
ছল চতরী করে তুমি
মানুষকে বানালে বোকা ।
হিসাব কিতাব ছেড়ে মানুষ
তাড়ালো মনের ভূত,
শান্তির নাটক বানিয়ে তুমি
সাজলে শান্তির দূত ।
তুমি চাও বিশ্ব শান্তি
চাও মানুষের মঙ্গল,
নিপীড়িত মানুষকে বুকে নিয়ে বললে
এভাবে কি বাচাঁ যায় চিরকাল ?
বণলে তুমি বিশ্ব নেতা
জিতলে নোবেল সনদ,
নন্দিত হলে সারা বিশ্বে
দূর হলো মানুষের আপদ ।
আজ তোমার দেশে একি হাহাকার
পুড়ছে ঘরবাড়ি,
মুক্তির লক্ষ্যে ছুটছে মানুষ
ছুটছে শিশু নারী ।
লাশের মিছিলে যুক্ত হচ্ছে
শত শত লাশ,
পেটুয়া বাহিনীর অগ্নিশিখায়
মানুষ ছাড়ছে নাভিঃশ্বাস ।
জীবে দয়া করে যেজন
সেজন সেবীছে ঈশ্বর,
মিথ্যা তোমাদের অমোঘ বাণী
কর্মে তোমরা জগন্য নিষ্ঠুর ।
ঘৃনা তোমায় অন্তর থেকে
ওহে,ম্যাডাম সূচী,
যেদিন তুমি নিপাত যাবে
নাচঁবে বিশ্ববাসী ।
মনিরুজজামান মানিক
পুলিশ পরিদর্শক









