মঙ্গলবার,০৫ সেপ্টেম্বর ২০১৭
জুটে যদি একমুঠো ভাত
ওহে বিশ্ববাসী,
এতদিনের অনাহারে মোদের
মিলিয়ে গেছে হাসি ।
ঘরবাড়িতে জ্বলছে আগুন
অঙ্গার হলো মন,
বন্ধুর পথে দিশা পেতে
ছুটছি সারাক্ষন ।
কি দোষ মোদের আমরা বুঝি
শুধুই মুসলমান ?
কে দিবে আজ আশ্রয় মোদের ?
কে বাচাঁবে প্রান ?
জেনেছিলাম ওদের কাছে
জীব হত্যাই পাপ,
এখন দেখেছি
নারী শিশু কেউই আজ
পাচ্ছেনা তো মাফ ।
হত্যা যেন মামুলী কাজ
করছে মানুষ জবাই,
নারকীয় হত্যা দেখে
বিস্মিত আজ সবাই ।
বিনা দোষে ছাড়লাম দেশ
হলাম দেশান্তরী
দুঃখ গুলো পাহাড় সমান
আকাশ হলো ভারি ।
হৃদয়ে আজ জ্বলছে আগুন
মনটা পুড়ে ছাইঁ,
সারা বিশ্বের মুসলিম বলে
ঘুমিয়ে শান্তি পাই !
বাংলাদেশের মানুষ গুলো
বুকে দিলো ঠাই,
তাই তো আজ ক্ষুদার রাজ্যে
মোরা একটু শান্তি পাই,
একটু স্বস্তি পাই ।
মনিরুজজামান মানিক
পুলিশ পরিদর্শক









