কক্সবাজার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষঃ আহত ৫

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

cox

ডেস্ক সংবাদঃ কক্সবাজারে চলমান বাণিজ্য মেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে হোটেল সি-প্যালেসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার ১২নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনছার উল্লাহ ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন। অন্যান্যদের পরিচয় এখনো জানা যায়নি।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাণিজ্য মেলায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image