কক্সবাজার লিংকরোড থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

শনিবার,২৯ জুলাই ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

কক্সবাজার ঃ কক্সবাজার শহরের প্রবেশ মুখ লিংকরোড থেকে যাত্রীবাহি বাস তল্লাসি করে ২০০০ হাজার ইয়াবাসহ নুর আয়েশা (৩৭) নামে নারীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর টীম।

২৮ জুলাই সন্ধ্যায় অভিযানটি চালানো হয়। আটক নারীর বাড়ী টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়া এলাকায়।

মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজারের ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ জানান, এক নারী ইয়াবাসহ টেকনাফ থেকে আসার গোপন সংবাদ ছিল। তথ্যের ভিক্তিতে বাসে অভিযান চালিয়ে ২০০০ ইয়াবাসহ নারীকে আটক করা হয়। তিনি জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে  কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.