BREAKING NEWS
Search

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের রগ কর্তন

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

cox bazar_90993কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ছাত্রলীগের এক নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে জেলা জামায়াতের অফিসে আগুন দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।

কক্সবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল জানান, কক্সবাজার সদর হাসপাতাল সড়কে একা পেয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাকের পায়ের রগ কেটে দেয় শিবির ক্যাডাররা। তার রগ কেটে ক্যাডাররা পালিয়ে গেলে পথচারীরা প্রথমে মোস্তাককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে যান দলের নেতাকর্মীরা। রাত ৯টার দিকে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

এদিকে, অগ্নিসংযোগের প্রতিবাদে শহরের বাজারঘাটায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে তারা। হঠাৎ এমন পরিস্থিতি দেখে যানবাহন ও পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে। তবে কিছুক্ষণ পরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতার রগ কর্তনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী অংশ নেন।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ সিটিজিবার্তা২৪ডটকমকে বলেন , শহরের বিশেষ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৈরি আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image