চট্রগ্রামে কণিকা শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

MVI_2191[(001288)16-16-15]আহমেদ নাসিফ, চট্টগ্রামঃ  ‘সৃষ্টির জন্য ভালোবাসা’ শ্লোগানকে সামনে রেখে নগরীর সর্দার নগর, নয়াশহর বস্তি ও চন্দন নগর বস্তিতে হয়ে গেল “কণিকা – একটি রক্তদাতা সংগঠন” এর দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।

বুধবার সকাল ১০ টায় নগরীর খুলশীস্থ সূর্যের হাসি ক্লিনিকে সর্দার নগর ও নয়াশহর বস্তির ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ কণিকার সমাজসেবা মূলক এ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, চ্যানেল আই এই ধরণের সামাজিক কর্মকান্ডের সাথে সব সময় সম্পৃক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ‘ইমেজ – সামাজিক সংগঠন’ এর প্রকল্প পরিচালক সেলিনা আক্তার কণিকার সদস্যদের পড়ালেখা ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি নিজেদের সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত হওয়ায় সাধুবাদ জানান।


MVI_2393[(000218)16-38-48]অত্র কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইমেজ – সামাজিক সংগঠন’ এর প্রকল্প পরিচালক সেলিনা আক্তার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক জনাব মন্‌জুরুল ইসলাম মনজু । সাইফুল্লাহ মনিরের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মহসিন রনি ও সাধারণ সম্পাদক আহমেদ নাসিফ সহ অন্যান্য সদস্যরা। এ কর্মসূচীর মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সিটিজিবার্তা২৪ডটকম।

Nasifআবার বেলা ১২ টায় নগরীর নগরীর বায়োজিদ থানা এলাকার সূর্যের হাসি ক্লিনিকে চন্দন নগর বস্তির ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন, পিপিএম। প্রধান অতিথির বক্তবে জনাব মহসিন বলেন, “উদীয়মান তরুণদের সমাজ গঠনে দৃঢ় ভূমিকা রাখার পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকেও নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে”।

এসময় সিটিজিবার্তা২৪ডটকম এর সিইও মোহাম্মদ রাশেদুল করিম কণিকার সকল সামাজিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image