মাশরাফির হাতেই উঠলো বিপিএল ২০১৫ এর শিরোপা

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

comilla_victorians

খেলা ডেস্কশ্বাসরুদ্ধকর ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের ফাইনালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।

টসে জিতে ফিলিইংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বরিশাল বুলস।

১৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে মাশরাফির কুমিল্লা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে কুমিল্লার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৮ রান। ব্যাট করছেন অলক কাপালি ও স্টিভেন । আউট হয়ে ফিরে গেছেন লিটন কুমার দাস (৩), আহমেদ শেহজাদ (৩৩)  ইমরুল কায়েস (৫৬) ও আসজার জায়িদি (১৬)

টস হেরে ব্যাট করতে নেমে ৬৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বরিশাল। কিন্তু সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও শাহরিয়ার নাফীস মিলে দলীয় স্কোরকে ১৪৯ পর্যন্ত টেনে নেন। এরপর ইনিংসের শেষ ওভারে নুয়ান কুলাসেকারার বলে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত নাফীস ৪৪ ও কেভিন কুপার ৭ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া মেহেদী মারুফ ১১, সেকুজি প্রসন্ন ৩৩ ও সাব্বির রহমান ৯ রান করেন।

বল হাতে কুমিল্লার মাশরাফি, জায়িদি, কুলাসেকারা ও স্টিভেন্স ১টি করে উইকেট নেন।

বিপিএলের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজা ও  মাহমুদউল্লাহ রিয়াদ।  মাশরাফি বিন মর্তুজা ঢাকা গ্ল্যাডিয়েটরসকে এবং মাহমুদউল্লাহ রিয়াদ চিটাগং কিংসের নেতৃত্ব দিয়েছিলেন।  সে ম্যাচে মাশরাফির হাতে উঠে বিপিএলের শিরোপা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image