বুধবার ১৫ জুন (সিটিজিবার্তা২৪) চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের আবেদনকৃত খাস জমি বরাদ্দ সংক্রান্ত বিষয় সহ খাল খনন এবং রাস্তা নির্মাণ এর জন্য ভূমি অধিগ্রহন ইত্যাদি বিষয়ে জপলা প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
চসিক জন প্রশাসন অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৫ জুন) দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাসজমি বরাদ্দ এবং অধিগ্রহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি




