রোববার, ১৮ জুন ২০১৭
সিটিজিবার্ত২৪ডটকম
ডেস্ক সংবাদ ঃ শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বাদ দিয়ে আন্দোলনের চিন্তা করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নেতাকর্মীদের তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে দেশে আরেকটি গজব নেমে আসবে। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বাদ দিয়ে আন্দোলনের চিন্তা করুন।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনা সরকারকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনেই আগামীতে নির্বাচন হবে। আপনারা সে প্রস্তুতি গ্রহণ করুন।’
রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী উচ্চ বিদ্যালয় মাঠে থানা বিএনপি আয়োজিত ইফতার মহফিল পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।



