BREAKING NEWS
Search

গণমাধ্যমকর্মীদের উদ্বুদ্ধ করার তাগিদেই মিডিয়া কাপ আয়োজন

শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫

midia cupসিটিজিবার্তা২৪ডটকম : গণমাধ্যম কর্মীরা সমাজের সব অনিয়ম, দুর্নীতি, অসুস্থতা জনগণের কাছে তুলে ধরেন। সকল সফলতার নেপথ্য উৎসাহ প্রদানকারী এই গণমাধ্যমকর্মীদের উদ্বুদ্ধ করার তাগিদেই মিডিয়া কাপ আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শুক্রবার সকাল নয়টায় এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত সাদার্ন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘গণমাধ্যম কর্মীরা সমাজের সব অনিয়ম, দুর্নীতি, অসুস্থতা জনগণের কাছে তুলে ধরেন। আজ সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের সফলতার নেপথ্যেও গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনস্বীকার্য।

ক্রীড়াক্ষেত্রে আজ যারা আমাদের কাছে তারকা খ্যাতির আসনে, তাদের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন গণমাধ্যম কর্মীরা। সফল ব্যক্তিদের সফলতার নেপথ্য উৎসাহ প্রদানকারী এই গণমাধ্যমকর্মীদের উদ্বুদ্ধ করার তাগিদেই মিডিয়া কাপ আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’

উদ্বোধনী দিনে মোট নয়টি খেলা অনুষ্ঠিত হয়। যমুনা টিভি ও চট্টগ্রাম প্রতিদিন নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে। শনিবার সকাল সাড়ে সাতটায় খেলা শুরু হবে। অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস। বিএসজেএ, চট্টগ্রামের সভাপতি শাহনেওয়াজ রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, কোষাধ্যক্ষ তাপস বড়ুয়া রুমু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহনওয়াজ প্রমুখ।

এ সময় বিএসজেএর সাধারণ সম্পাদক রুবেল খান, সাবেক সভাপতি গোলাম মাওলা মুরাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক এজেডএম হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক এম নাসিরুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক আসলাম হোসেন খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, আব্দুল হান্নান আকবর, সৈয়দ আবুল বশর, জাহেদুল ইসলাম, সিনিয়র কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, দিদারুল আলম চৌধুরী, লুৎফুল করিম সোহেল, ক্রীড়াসংগঠক এবিএম খালেদুজ্জামান দাদুল, শামীম আহমেদ, বদরুল হুদা চৌধুরী স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক সাইফুল হুদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী।

উৎস ঃ বাংলামেইল




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image