গণমুখী, বাস্তবধর্মী ও সামঞ্জস্যপূর্ণ বাজেট মহিউদ্দিন চৌধুরী

ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ৩ জুন ২০১৬

গণমুখী, বাস্তবধর্মী ও সামঞ্জস্যপূর্ণ বাজেট মহিউদ্দিন চৌধুরী

প্রস্তাবিত ২০১৬-১৭ সালের জাতীয় বাজেট এর সমর্থনে নগর আওয়ামী লীগের স্বাগত মিছিল।

চট্টগ্রাম : প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটকে গণমুখী, বাস্তবধর্মী ও সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিএমএ নেতা ডা. শেখ শফিউল আজমের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রথম সহসভাপতি নঈমুদ্দিন চৌধুরী ।

সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে দেশের মুক্তি ও কল্যাণ নিহিত রয়েছে। এটি এক গণমুখী বাজেট। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, টেক্সটাইল ইত্যাদি খাতের পাশাপাশি এ বাজেটে নারী শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এ বাজেটের মাধ্যমে ১৬ কোটি মানুষের সব শ্রেণি-পেশার লোক উপকৃত হবে। ২০৪১ সালের মধ্যে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে একটি স্বাগত মিছিল দারুল ফজল মার্কেট থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড় ঘুরে পুনরায় দারুল ফজল মার্কেট চত্বরে এসে শেষ হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image