সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
লাইফস্টাইল ডেস্ক : এটি খুবই সাধারণ ব্যাপার যে, কোনো উৎসবে বা সামনে সুস্বাদু খাবার পেলে অধিকাংশ মানুষেরই পেটপুরে অর্থাৎ বেশি খাওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু আপনি কী জানেন? হঠাৎ করে অতিরিক্ত খাওয়ার ফলে হজমে সমস্যা হতে পারে! ফেঁপে যেতে পারে পেট! আর পেট ফেঁপে থাকলে কি বিব্রতকর পরিস্থিতিরই না সৃষ্টি হয়। আর যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের তো আরও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার কথা। সবমিলিয়ে গুরুতর স্বাস্থ্যহানিও ঘটতে পারে।অথচ একটু সতর্ক হলেই এসব সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।
১. ভালো করে চিবান: অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়ার সময় তা ভালো করে চিবাতে হবে। দ্রুত খেলে বদহজম হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই যত সম্ভব ধীরে ধীরে খেতে হবে।
২. গরম পানি খান: পেট ফেঁপে গেলে এক কাপ গরম পানি খান। এটি হজমে সাহায্য করে।
৩. নিয়মিত ‘রাইতা’ খান: ‘রাইতা’ দই থেকে তৈরি এক ধরনের বিশেষ খাবার। পেটে গোলমাল সৃষ্টি হলে এটি খাওয়া যেতে পারে। এর সঙ্গে শসা, ধনে মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যাবে।
৪. লবণ পরিহার করুন: খাওয়ার সময় যত সম্ভব পাতে কাঁচা লবণ পরিহার করুন। এটি পেটে অপ্রয়োজনীয় গ্যাস তৈরি করে।
৫. আদা খান: প্রতিবার খাওয়ার আধা ঘণ্টা আগে পর্যাপ্ত পরিমাণ আদা খান। আপনি সুস্থ্য অনুভব করবেন।









