BREAKING NEWS
Search

চট্টগ্রামে গাঁজাসহ আটক ১

রবিবার,২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

gazaচট্টগ্রাম প্রতিনিধি : রোববার সকালে নগরীর রেলওয়ে স্টেশনের সামনে থেকে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ১২ কেজি গাঁজাসহ মো. সুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের সামনে থেকে একজনকে আটক করা হয়েছে।  এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি কুমিল্লা থেকে চট্টগ্রাম এসে নামে।

এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image