চট্টগ্রামে পাঁচ ঘণ্টার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার,২৩ ডিসেম্বর ২০১৫

pm-hasinaসিটিজিবার্তা২৪ডটকম : বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালনাধীন চিটাগং ড্রাই ডক ইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রায় পাঁচ ঘণ্টার সফরে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১১টায় তিনি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটযোগে চট্টগ্রামে এসে পৌঁছার কথা রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটযোগে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এরপর চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌঁছার পর সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ তিনি বাংলাদেশ নেভাল একাডেমিতে পৌঁছবেন। সেখানে বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) প্রশিক্ষণার্থী ক্যাডেটদের সনদপত্র প্রদান ও শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুষ্ঠান শেষে দুপুরের খাবার ও যোহরের নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী সড়কপথে পার্শ্ববর্তী চিটাগং ড্রাই ডক ইয়ার্ড-এ এসে পৌঁছবেন। সেখানে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইয়ার্ডটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ড্রাই ডক ইয়ার্ড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনকে ঘিরে গত চারদিন ধরে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃংখলারক্ষাকারী বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image