সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আর করিম, চট্রগ্রাম : চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের ভীতর থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা রোববার রাত সাড়ে ১১টার দিকে এ অস্ত্রটি উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পণ্য নিয়ে আসা একটি কন্টেইনার থেকে অস্ত্রটি পাওয়া গেছে।
তিনি জানান, কয়েকদিন আগে একটি জাহাজ থেকে পণ্যবাহী কন্টেইনারটি আনলোড করে বন্দরের সাত নম্বর শেডে রাখা হয়। গোপন সূত্রে কন্টেইনারটিতে অস্ত্র থাকার সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল তল্লাশি চালিয়ে এয়ারগানটি উদ্ধার করে। ওই কর্মকর্তা জানান, কন্টেইনারটি সিলগালা করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
সোমবার আরও তল্লাশি অভিযান চালানো হবে। কন্টেইনারটিতে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।









