চট্রগ্রামে পুলিশের অভিযানে এক জামায়াত কর্মীসহ আটক ৭৬

সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

atokস্টাফ রিপোর্টার, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে সাতকানিয়া উপজেলা থেকে এক জামায়াত কর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে মামলার ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল সিটিজিবার্তা২৪ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে পরোয়ানাভুক্ত ৬৭ ও নিয়মিত মামলায় ৮ আসামিসহ মোট ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে বোয়ালখালী উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজিও উদ্ধার করা হয়। অভিযানে আনোয়ারা থেকে ২০ লিটার, ফটিকছড়ি থেকে ৯ লিটার, হাটহাজারী থেকে ১২০ লিটার ও সাতকানিয়া থেকে ৪ লিটার মদ এবং  চন্দনাইশ থেকে ৬০০ পিস ও সীতাকুণ্ড থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image