BREAKING NEWS
Search

চট্রগ্রাম প্যারেন্টস লাউঞ্জ ভিন্নমাত্রার বিনোদন কেন্দ্র

শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

Ctg-mapনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : বৃদ্ধাশ্রমের ধারণাকে সম্পূর্ণভাবে এড়িয়ে বন্দরনগরী চট্টগ্রামে কয়েকজন উদ্যমী যুবক গড়ে তুলেছেন প্যারেন্টস লাউঞ্জ নামে একটি ভিন্নমাত্রার বিনোদন কেন্দ্র।

সেখানে প্রতিদিন সন্ধ্যার পর সন্তানরাই তাদের বৃদ্ধ বাবা-মাকে নিয়ে আসে বিনোদনের আশায়। বাবা-মা এবং সন্তানদের জমজমাট আড্ডা দেয়ার পাশাপাশি চলে গান শোনা, বই পড়াসহ নানা আয়োজন।

স্বাভাবিক চোখে দেখে বৃদ্ধাশ্রমই মনে হবে। কারণ এখানে পঞ্চাশ থেকে সত্তরোর্ধ প্রবীণদের আধিক্য বেশি। প্রবীণদের কেউ পাশের জনের সাথে সেরে নিচ্ছেন সুখ-দুঃখের আলাপ। কেউ আবার গান শুনছেন। আবার কেউ কেউ মেতেছেন তরুণ জীবনের খুনসুটি নিয়ে। কেউ আবার মাইক নিয়ে শোনাচ্ছেন ফেলে আসা দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতার কাহিনী। অন্যরকম এক পরিবেশ।

প্যারেন্টস লাউঞ্জের প্রধান উদ্যোক্তা আবু দাউদ জানালেন, কয়েকজন উদ্যমী তরুণের চিন্তার ফসল এ প্যারেন্টস লাউঞ্জ।

নগরীর জামাল খান এলাকায় গড়ে তোলা প্যারেন্টস লাউঞ্জে প্রতিদিন বিকেল থেকে আসা শুরু হয় সন্তানসহ প্রবীণদের। আর এ আড্ডা চলে রাত নয়টা পর্যন্ত।

আপাতত ছোট পরিসর নিয়ে গত ৩০ অক্টোবর যাত্রা শুরু হওয়া এ প্যারেন্টস লাউঞ্জকে উদ্যমী তরুণরা অন্য উচ্চতায় নিতে চান বলে জানালেন প্যারেন্টস লাউঞ্জের সমন্বয়কারী শামসুল আবেদীন বেলাল।

এ প্যারেন্টস লাউঞ্জ পরিচালনার জন্য রয়েছেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫০ জন আজীবন সদস্য। তাদের দেয়া অনুদানেই চলছে এটি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image