বৃহসপতিবার,২৪ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ড এর উন্নয়ন কাজের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, নগরীর ১২,১৪,১৫,২১,২২,২৫,২৭,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১ নং ওয়ার্ড সহ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং চসিক প্রকৌশলীদের প্রস্তাবনা সমন্বয় করে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং তাদের উপস্থিতি নিশ্চিত করে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারদের কাজ সমাপ্ত করতে হবে। তিনি বলেন, ওয়ার্ডের কাঁচা রাস্তা, ব্রিক সলিন রাস্তা সমূহ প্রাধান্য পাবে। কাজের গুনগত মান অটুট রেখে উন্নয়ন কাজ তরান্বিত করতে হবে। স্থানীয় কাউন্সিলরদের অজ্ঞাতে কোন ধরনের উন্নয়ন কাজ করা যাবে না।
নাগরিক সেবার স্বার্থে কাউন্সিলর, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে। ২৪ আগস্ট ২০১৭ খ্রি. দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরীর ১২ টি ওয়ার্ড এর কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং চসিক প্রকৌশলীদের সমন ¦য় সভায় প্যানেল মেয়র এসব কথা বলেন।
সভায় কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, জয়নাল আবদীন, জিয়াউল হক সুমন, সলিম উল্লাহ বাচ্চু, শফিউল আলম, মো. এরশাদ উল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, নির্বাহী প্রকৌশলীবৃন্দ সহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






