সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬
ডেস্ক রিপোর্ট: চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটির ‘সাফল্যের একবছর’ পূর্তি উপলক্ষে চান্দগাঁও আবাসিক এলাকায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে ছিল মিলাদ ও দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনী ও সাফল্যের একবছর শীর্ষক আলোচনা সভা। সংগঠনের নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন- চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বিশেষ অতিথি ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, প্রধান বক্তা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ওয়াহিদুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় অতিথিবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মোহাম্মদ মোর্শেদ, আলমগীর হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ গিয়াস, আজাদুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু কিশোর আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে নানা উদ্দ্যেগ গ্রুহণ করতে হবে। শিশু কিশোরকে সংগঠন করতে উৎসাহিত করতে পারে ক্রীড়া, কুইজ ইত্যাদি কার্যক্রম। সমাজের গুরুত্ববহ অবদান রাখতে হবে শেখ রাসেল স্মৃতি পরিষদকে। যেন আজকের শিশুকিশোর বিশ্ব দরবারে বাঙালি জাতিকে মাথা উঁচু করিয়ে সম্মানিত করতে পারে। এক্ষেত্রে দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখতে হবে। স্বপ্ন ও প্রতিভা যেন হয় নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের অবহেলিত মানুষের সাহায্য কাজ করা। আলোকিত শিক্ষার্থীদের বিশ্বস্ত ছায়াতল শেখ রাসেল স্মৃতি পরিষদ প্রত্যাশা করি।
এছাড়াও উপস্থিত ছিলেন- শেখ রাসেল স্মৃতি পরিষদ চান্দগাঁও শাখার আসিফ ইমরান, তাজবীর আলম, তারেকুল আলম মাসুদ, আবু জাফর সোহেল, আহনাফ কবির পাপন, আশরাফ রিয়াদ, আবদুর রশীদ ইফতু, নুরুল আবছার, অমিত দাশ, সাইফুল ইসলাম শাওন, জোবায়েদ খান, তানভীর হোসেন, ফয়সাল অভি, কায়সার হোসেন, নাঈমুল, মামুন, আকাশ, ফয়সাল, সাকিব প্রমুখ।





