জাল কাগজে পোশাক রফতানির চেষ্টা, ২ কনটেইনার জব্দ

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম ঃ চট্টগ্রামে ব্যাংকের জাল কাগজপত্র দেখিয়ে পোশাক রফতানির সময় দুটি কনটেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

সোমবার দুপুরে নগরীর সল্টগোলা এলাকার এছাক ডিপো থেকে কনটেইনার দুটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকার মেসার্স এসএম ডিজাইন নামে একটি প্রতিষ্ঠান ব্যাংকের জাল ডকুমেন্ট তৈরি করে পণ্য রফতানির প্রস্তুতি নেওয়ার সংবাদ পেয়ে সল্ট গোলা এলাকার এছাক ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় সোনালী ব্যাংকের জাল ডকুমেন্ট ও ভুয়া রফতানিকারক প্রতিষ্ঠানের নামে চালানটি রফতানির চেষ্টা করায় দুটি কনটেইনার জব্দ করা হয়।

তিনি আরো জানান, কনটেইনার দুটিতে ৮ হাজার ৩৪ ডজন গার্মেন্টস পণ্য রয়েছে। যার মূল্য দেখানো হয়েছে ৫২ হাজার ৮৩৪ ইউএস ডলার। চালানটি ফিলিপাইনের ম্যানিলার ডিএমডি বুটিকের ঠিকানায় পাঠানো হচ্ছিল।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image