টেকনাফের শিশু জাহিদ রবি’র বিজ্ঞাপনের মডেল

রবিবার, ২১ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

jhadরাশেদুল করিম : ”মধু কই কই আরে বিষ খাওয়াইলা, হন কারনে ভালবাসার দাম ন দিলা” গানটি অতি পরিচিত হলেও এই গানের আরেকটু ভিন্নতা পেয়েছিল শিশু জাহিদের গাওয়ার ভঙ্গিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কল্যাণে কক্সবাজার সমুদ্র পাড়ে জাহিদের গাওয়া গানটি বিশেষ স্থান পেয়েছিল সকলের মনে। আর এ কাজে তাকে সহায়তা করেছিলেন জাহিদের এ প্রতিভার খোঁজ পাওয়া ইমরান হোসেন।

কে এই জাহিদ ? 

হুট করে খ্যাতি পেয়ে পাওয়া কে এই জাহিদ আর কি বা তার পরিচয়। এমন প্রশ্ন উঠে আসা স্বাভাবিক। জানা যায়, দেশের সর্ব দক্ষিণের সীমান্ত টেকনাফ উপজেলার শাপলাপুর চরপাড়া এলাকায় জাহিদের জন্ম স্থান। পরিবারের তিন ভাই ও এক বোনের মধ্যে জাহিদ দ্বিতীয় । পিতা নুরুল ইসলামের সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয় যখন জাহিদের বয়স চার। যে বয়সে তার বিদ্যালয়ে যাওয়ার কথা সহপাঠীদের সাথে আর ভাগ্যের নির্মম পরিহাসে সে নেমে পড়ে জীবিকা অর্জনের পথে। শুরু হয় জীবন সংগ্রামের পথচলা । সমুদ্রের পাড়ে পর্যটকদের গান শুনিয়ে যেঁটুকু আয় হয় তা দিয়ে চলে সংসার। একদিকে বড় ভাই কলা বিক্রি করেন আর অন্যদিকে জাহিদ পর্যটকদের গান শুনিয়ে রোজগারের খোঁজ করেন ।

২০১৫ সালের ডিসেম্বরে কক্সবাজার বন্ধুদের নিয়ে বেড়াতে আসেন রাজধানী ঢাকার বাসিন্দা ইমরান হোসেন। আর সমুদ্রে দেখা হয়ে যায় শিশু জাহিদের সাথে আর জাহেদ শুনাতে চাইলেন গান। আর এদিকে ইমরান তার হাতের ছোট বাদ্যযন্ত্র দিয়ে তুলে সুরের মূর্ছনা। এই সময়ের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন তাদের এক বন্ধু। পরে ইমরান ঢাকা ফিরে গিয়ে রেকর্ডকৃত মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আর এটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠে সর্বত্র।

জাহিদ রবি’র মডেল

যার উপর সৃষ্টি কর্তার বিশেষ আশীর্বাদ তাকে কি আর পেছনে তাকাতে হয়, আজকে সেই অজপাড়া গায়ের জাহিদকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করলেন দেশের মোবাইল অপারেটর রবি। যেটি এখন টিভির পর্দা খুললে দেখা মেলে। ‘বন্ধ রবি’ সংযোগ চালু করে ১৯ টাকা রিচারজ করলে পাচ্ছেন সর্বোচ্চ ৫০০০ এমবি ইন্টারনেট ফ্রি’ এই বিজ্ঞাপনে জাহিদকে মডেল হিসাবে দেখা যায়। আর সে সাথে রয়েছে তারই গুরু ইমরান হোসেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.