টেকনাফে ৯০০০ পিস ইয়াবাসহ আটক ১

Tuesday,17 April 2018

ctgbarta24.com

বিশেষ সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের লেঙ্গুর বিল থেকে ৯০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার।

আটককৃত সুলতান মাহমুদ (২৯) টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরী পাড়ার ছৈয়দুল ইসলাম এর ছেলে।

সোমবার ভোর ০৫ টার দিকে এ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, একটি পিক আপ গাড়িতে করে ইয়াবা ট্যাবলেটগুলো আটক সুলতান পাচারের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ২ বিজিবি’র একটি টহল টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী সুলতান মাহমুদ জানায় সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত।

এ ঘটনায় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অভিযানে ২ বিজিবি ল্যান্স নায়েক মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে পাঁচ জন সদস্য অংশগ্রহণ করেন বলে জানান তিনি।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image