টেকনাফ স্থল বন্দরে দীর্ঘদিন পরে চালু হয়েছে কাঠ ব্যবসা

সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা২৪ডটকম

teknaf-Bandorআর করিম, টেকনাফ : টেকনাফ স্থল বন্দরের কাঠ বোঝাই ট্রাকে মাদক উদ্ধারের ঘটনায় দীর্ঘদিন কাঠ ব্যবসা বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। অবশেষে উপজেলা প্রশাসনের সাথে বৈঠকের পর পরিবহনে মাদক পাচার হবেনা মর্মে ১২ ডিসেম্বর শনিবার সকাল থেকে স্থল বন্দরের কাঠ পরিবহনের কাজ শুরু করা হয়েছে।

জেলার সেরা করদাতার পুরস্কার পাওয়া আমদানি ও রপ্তানিকারক মোঃ সাইফুল করিম বলেন, কাঠ পরিবহনে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসলেও পরিবহনের সমস্যা নিয়ে শঙ্খা রয়েছে । তবে এ সমস্যা বেশিদিন থাকবেনা বলে আশা প্রকাশ করেন তিনি।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর কাঠ পরিবহনকৃত (ঢাকা মেট্টো-ট-১৮-৪৮৫৭) নাম্বার ট্রাকের ভিতরে বিজিবি ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সাথে ট্রাকে পরিবহন করা গর্জন কাঠসমুহ জব্দ করা হয়।

এছাড়াও গোপন সংবাদ পেয়ে কুমিল্লা থেকে র‌্যাবের একটি দল (ঢাকা মেট্রো ট-১৪-২১০১) নাম্বার একটি ট্রাকের ভিতর থেকে ৯৮ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করে। ইয়াবার সাথে কাঠসমূহ জব্দ করা হয়। এই ঘটনায় টেকনাফ স্থল বন্দরের কাঠ ব্যবসায়ীরা সকল কার্যক্রম বন্ধ রাখে।

গত ২৯ নভেম্বর কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির ব্যানারে একদল ব্যবসায়ী কাঠ পরিবহনে ভোগান্তি ও হয়রানী থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি ও টেকনাফ মডেল থানায় স্বারকলিপি প্রদান করে। স্বারকলিপিতে পরিবহনের হয়রানী ও সমস্যার কথা উল্লেখ করেন। কাঠ ব্যবসা বর্জন রাখার কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়।

পরে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির নির্দেশে গত ৯ ডিসেম্বর ইউএনওর কার্যালয়ে মিয়ানমার থেকে আমদানীকৃত কাঠ পরিবহনের সমস্যা সমাধানের লক্ষে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পরিবহন সেক্টরের সাথে এক বৈঠক বসেন । এ বৈঠকে পরিবহনের অভ্যন্তরে যাতে মাদক পাচার হতে না পারে এবং পরিবহন সেক্টর থেকে বন্দরে পন্য পরিবহনের গাড়ী নেওয়ার সময় চালক ও হেলপারের বায়োডাটা সম্বলিত অঙ্গিকার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সব সিধান্তের প্রেক্ষিতে শনিবার থেকে বন্দরে কাঠের মাপ জোক শুরু করেন ব্যবসায়ীরা ।

– See more at: https://teknafbarta24.com/2015/12/13/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%be/#sthash.bhadnAmN.dpuf

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image