দল নতুন নেতৃত্ব নির্বাচন করে, আমি সানন্দে মেনে নিয়ে অবসরে যাব

দল নতুন নেতৃত্ব নির্বাচন করে, আমি সানন্দে মেনে নিয়ে অবসরে যাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিটিজিবার্তা২৪.কম, নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দল যদি নতুন নেতৃত্ব নির্বাচন করে, আমি সানন্দে মেনে নেব। দলীয় নেতাকর্মীরা যদি নতুন নেতৃত্ব বেছে নিয়ে আমাকে অবসরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব।’

আজ রোববার (২ সেপ্টেম্বর) ‘গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ারের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশা-আল্লাহ, সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ডেলিগেটস ও কাউন্সিলররা যেভাবে চাইবেন, সেভাবেই নেতৃত্ব নির্বাচিত হবে। আমি থাকব, তবে দল যদি নতুন নেতৃত্ব চায়, আমি সানন্দে মেনে নেব।’

এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমার তো দলে সভাপতি পদে ৩৫ বছর হলো। দল যদি নতুন নেতৃত্ব বেছে নিয়ে আমাকে অবসরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব।’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.