ব্রেকিং নিউজ:
Search

দুর্নীতি দমনে এখন একটি উপযুক্ত সময়

Tuesday,03 Oct 2017

Ctgbarta24.com

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘কমিশনের মূল শক্তি হচ্ছে এই প্রতিষ্ঠানের মানবসম্পদ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের কেউ কেউ শীতনিদ্রায় ছিলেন। তবে আজকে আমার মনে হচ্ছে তাঁদের অনেককেই বৃত্তের বাইরে আনতে সক্ষম হয়েছি। সবাই এখন কর্মব্যস্ত।

ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিনিধিদলের সঙ্গে আজ মঙ্গলবার দুই দিনের দ্বিপ‌ক্ষীয় আলোচনায় কথাগুলো বলেন দুদক চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনে এখন একটি উপযুক্ত সময়। কারণ, সরকার বিশেষ করে কেবিনেট ডিভিশন কমিশনকে সব বিষয়েই সহযোগিতা করছে। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এটি দুর্নীতির বিরুদ্ধে সরকারের রাজনৈতিক অঙ্গীকার বলে কমিশন মনে করে।

ইউএনওডিসির সঙ্গে দুদকের ছয়টি অনুবিভাগের সঙ্গে আলাদা বৈঠক হয়েছে গত দুই দিন ধরে। কমিশনের প্রশাসন, তদন্ত, বিশেষ তদন্ত, মানি লন্ডারিং, লিগ্যাল ও প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালকেরা প্রতিটি অনুবিভাগের নেতৃত্ব দেন। প্রতিটি অনুবিভাগ তাদের কার্যক্রম, বাস্তবায়ন পদ্ধতি, কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

ইউএনওডিসির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অ্যান্টি-করাপশন অ্যাডভাইজার জোরানা মার্কোভিস কমিশনের প্রতিটি অনুবিভাগ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রম, বিশেষ করে দুদক দর্পণ, ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত তথ্যচিত্র, কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬, পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা, কমিশন কর্তৃক বিতরণের জন্য তৈরি করা বিভিন্ন শিক্ষা উপকরণের ভূয়সী প্রশংসা করে বলেন, পৃথিবীর অন্যান্য অঞ্চলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এসব কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, এই অভূতপূর্ব কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এরপর দুপুর সাড়ে ১২টায় জোরানা মার্কোভিস কমিশনের অভিযোগকেন্দ্রের হটলাইন-১০৬-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কমিশনের অভিযোগকেন্দ্রের হটলাইন-১০৬-এর প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এ সময় দুদক সচিব মো. শামসুল আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image