নগরীতে ছাত্রলীগ নেতাকে জখমের ঘটনায় মামলা, আটক ১

Tuesday, 27 March 2018

ctgbarta24.com

চট্টগ্রাম ঃ চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হুসাইন মোহম্মদকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৭ মার্চ ) সকালে হুসাইনের মামা সিরাজ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, গতকাল রাতে বাঁশখালী এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুসেইন ও তার ৩ সহযোগীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় তাদের উপর এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রুদ্র নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে গুরুতর আহতাবস্থায় ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় হুসাইন ও তার এক সহযোগী আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.