নগরীতে তাসফিয়া হত্যার ঘটনায় মামলা

Thursday, 03 April 2018

ctgbarta24.com

পাথরের উপরে পড়ে আছে কিশোরী তাসফিয়ার মৃত দেহ।

চট্রগ্রাম : নগরীর পতেঙ্গায় স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের লাশ উদ্ধারের ঘটনায় আদনানসহ ৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (০৩মে) দুপুরে পতেঙ্গা থানায় ফেসবুক বন্ধু আদনানসহ ৬ জনকে আসামি করে তাসফিয়ার বাবা বাদী হয়ে মামলাটি করেন।

সিসিটিভির ফুটেজ অনুসন্ধানে দেখা যায়, পহেলা মে বিকেলে নগরীর প্রবর্তক মোড় এলাকার চায়না গ্রীল রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া এবং তার বন্ধু এলিমেন্টরি স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরদিন পতেঙ্গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই আটক করা হয় সহপাঠী আদনানকে। হত্যা রহস্যের এখনো কোন কূলকিনারা করতে না পারলেও তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে ঘটনার বিচার দাবিতে নগরীর নাসিরাবাদ এলাকায় মানববন্ধন করেছে তাসফিয়ার সহপাঠী ও শিক্ষকরা।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পতেঙ্গা-কর্ণফুলী জোন) জাহিদুল ইসলাম বলেন, ‘আদনান বলছে, সে তাসফিয়াকে একটি সিএনজিতে তুলে দিয়ে বাড়ি ফেরে আসে। কিন্তু তাসফিয়া বাসায় না গিয়ে নেভালে কিভাবে পৌঁছালো বা আদনানের যে বক্তব্য তা কতটুকু সত্য এই বিষয়গুলো মাথায় রেখে আমরা তদন্ত করছি।’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.