BREAKING NEWS
Search

নগরীতে পুলিশ অভিযানে আটক ৭৪

শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

Ctg-mapআর করিম, চট্রগ্রাম : চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের এক কর্মী এবং নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মামলার ৭৪ জনকে আটক করেছে পুলিশ । এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ইয়াবা,চোলাই মদ,গাজা উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান সিটিজিবার্তা ২৪ ডটকম কে জানান, বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে নিয়মতি মামলার ১১ জন ও ওয়ারেন্টভুক্ত ৫৩ জনকে আটক করা হয় ।

এছাড়াও সীতাকুন্ড থানা এলাকা থেকে এক শিবির কর্মীকে আটক করা হয় ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image