মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার : চট্রগ্রাম নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় কাদের হাজীর গোডাউন নামে একটি গার্মেন্ট ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারন জানা যায়নি।









