Monday,01 Jan 2018
Ctgbarta24.com
নুরুল হোসাইন, টেকনাফ : কক্সবাজার টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের হল রুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০১৮ এর উদ্বোধন করেছেন সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমা।
আজ ০১ জানুয়ারি সোমবার টেকনাফ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একইসাথে এই উৎসব পালিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে এ উৎসব পালিত হয়ে আসছে। উৎসব উদ্বোধনকালে পাঠ্যপুস্তক প্রস্তুত করা, বিতরণ ও সময়মত সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া শিক্ষাক্ষেত্রে সর্ববৃহৎ কার্যক্রম। পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়।
সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমা বলেন, “শিক্ষার গুনগতমান বৃদ্ধিই এখন চ্যালেঞ্জ। এ জন্য পরীক্ষা পদ্ধতি সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, নতুন প্রজন্মই বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাবে। এজন্য তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।”
বিদ্যালয়ের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী , সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা হাফেজ উল্লাহ, প্রধান শিক্ষক এইচ এম কামাল,পিটিএ কমিঠির সভাপতি ছেবর আলম ,সাংবাদিক ইউনিটির উপদেষ্ঠা হাফেজ মোঃ কাশেম, সাধারন সম্পাদক নুরুল হোসাইন, প্রচার সম্পাদক সাইফুউদ্দীন মোঃ মামুন বক্তব্য রাখেন।
পরে সহকারী কমিশনার( ভুমি) উপস্থিত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।










