এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে

Saturday, 30 Dec 2017

Ctgbarta24.com

ফাইল ছবি।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার সব সূচকেই ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। গড় পাসের হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ বিন্দু।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ । যা গতবার ছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ।

এ বছর এই দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন। যা গতবার ছিল ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এ বছর এমন প্রতিষ্ঠান ৫ হাজার ২৭৯টি, যা গতবার ছিল ৯ হাজার ৪৫০টি। আর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছ। এবার এ ধরনের প্রতিষ্ঠান ৫৯টি, যা গতবার ছিল ২৮টি।

আজ শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন।

ফল কেন খারাপ হলো—জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোনো কিছু গোপন করিনি। যা ফল হয়েছে, তাই প্রকাশ করেছি। সার্বিক মূল্যায়নের জন্য সময় দরকার।’

আলাদাভাবে এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। যা গতবার ছিল ৯২ দশমিক ৮৯ শতাংশ। জেএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন, গতবার ছিল ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন।

অন্যদিকে মাদ্রাসার জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। গতবার ছিল এই হার ছিল ৯৪.০২ শতাংশ। এবার পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, গতবার পেয়েছিল ১২ হাজার ৫২৯ জন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image