Tuesday,15 May 2018
ctgbarta24.com
জেড করিম, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলায় আসন্ন রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেছেন।
মঙ্গলবার (১৫ মে) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : রবিউল হাসান স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : রবিউল হাসান বলেন, সরকারের দেওয়া নির্ধারিত মুল্যের বাইরে নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করা যাবে না। গরুর মাংস ৫০০ টাকা নির্ধারন সমস্ত ব্যবসায়ীকে ডিজিটাল পাল্লা দিয়ে পরিমাপ করতে হবে। গ্যাসের মুল্য কক্সবাজারে ৯৫০ টাকা,এখানে সর্বোচ্ছ ৯৭৫ টাকা নির্ধারন। ইফতার পার্টির নামে কোন প্রকার চাঁদাবাজি করা যাবে না। পবিত্র রমজান মাসকে সামনে রেখে টেকনাফ বাস ষ্টেশন যানযট মুক্ত রাখার ঘোষনা। নির্দেশ অমান্যকারী অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে ভ্রাম্যমান আদালতে সাজা ও জরিমানা আদায় করা হবে।
পবিত্র রমজান মাসে যেখানে সেখানে বখাটে যুবকের আড্ডা এবং মাদক সেবনকারীদের ধরতে আইন শৃংখলা বাহিনীকে খবর দিয়ে সহযোগীতা করার আহবান জানান তিনি।




