সিটিজিবার্তা২৪ডটকম, ঢাকা: অনুমোদন বিহীন পরিচালিত পিস স্কুলগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর পাশাপাশি রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত পিস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদন বিহীন পরিচালিত পিস স্কুলগুলো অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এ ছাড়া বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পিস স্কুলের পাঠদানের অনুমতি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় সরকার।










