Wednesday,02 May 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : চট্রগ্রামের হাটহাজারীর পরিত্যক্ত পুকুর থেকে নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০২ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলা সদরের রংগীপাড়া সওদাগর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম দেওয়ান নগর রেল লাইন সংলগ্ন পরিত্যক্ত পুকুরে এক নবজাতকের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ এসে নবজাতকের গলিত মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন।





