Tuesday,15 May 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : অবশেষে নগরীর কোতয়ালী থানা পুলিশের চেষ্টায় তার অভিভাবকদের কাছে ফিরে গেল শিশু জেসমিন আক্তার (১০)।
গতকাল সোমবার (১৪ মে) শিশুটিকে জুবিলি রোড এলাকায় পাওয়া যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন জানান, জুবলি রোড এলাকায় একটি শিশু পাওয়া গেছে,নিজের বাবা ও মায়ের নাম বলতে পারছে। বাড়ির ঠিকানা কিংবা ফোন নম্বরও তার জানা নেই। জেসমিন বলছে তার বাবা মো. সেলিম ও মা হাসিনা বেগম। সে ঠিকানা বলতে পারছে না। তাকে প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা চালাচ্ছি।
তবে আজ মঙ্গলবার শিশুটির অভিভাবক থানায় আসলে ওসি মো: মহসিন তাদের হাতে জেসমিন কে বুজিয়ে দেন।
তিনি বলেন, শিশু ডেস্কের এস আই সম্পা হাজারী এর নিরন্তর প্রচেষ্টায় খুঁজে পাওয়া যায় শিশুটির অভিভাবককে।
আজ আনুষ্ঠানিকভাবে শিশুটিকে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।




