সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নন, তিনি আজ বিশ্বনেত্রী।
তিনি সারা বিশ্বে উন্নয়নের জন্য বিশ্বজনীন কল্যাণ ও মঙ্গল প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন। প্রায় ৩০টি আন্তজার্তিক পুরস্কারে ভূষিত হয়ে বাঙালি জাতিসত্তাকে ধন্য করেছেন তিনি।
গতকাল বুধবার নগরীর মুসলিম হল চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার বিজয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, যুবশক্তিকে আত্মশুদ্ধির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই যুবশক্তির ঐতিহ্য সমৃদ্ধশালী, ৭১’র জনযুদ্ধে তারাই নেতৃত্ব দিয়েছিল। তারাই আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রার প্রধান হাতিয়ার। তারা কর্মে, সৃজনে, আবিষ্কারে জাতিকে পথ দেখাতে পারে।
তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ, বিভ্রান্তি দূর করে গণতন্ত্রের চর্চা করতে হবে। গণতন্ত্র মানে এই নয়, যা ইচ্ছা তাই করা হবে। গণতন্ত্রের ভাষা হলো সত্য, সুন্দর ও কল্যাণকে প্রতিষ্ঠিত করা।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, জনগণই ক্ষমতার চালিকা শক্তি। তাই মাছ ও পানির মধ্যে যে সর্ম্পক জনগণ ও রাজনৈতিকদের সে সর্ম্পক রচনা করতে হবে। ধর্ম, সংস্কৃতি ও মানবতার প্রতি বিশ্বাসবোধ থেকে জন্ম নেয় দেশপ্রেম। এই দেশপ্রেম আমাদেরকে কলঙ্কমুক্ত করবে।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার খোকার সঞ্চালনায় যুব সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমন।
সভায় উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর যুবলীগ সদস্য হাফিজ উদ্দিন আনসারী, আকবর হোসেন, রেজাউল্লাহ খোকন, সাইফুল ইসলাম, একরাম হোসেন, মাহবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, রেজাউল করিম কায়সার, নেছার আহমদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম মকবুল, রওশন উদ্দিন, অধ্যাপক কাজী মুজিব, এস এম সাঈদ সুমন, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, আসহাব রসূল জাহেদ, নাছের তালুকদার, আবদুল আউয়াল, ওয়াহিদ হাসান, সোহেল রানা, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন কুমার মল্লিক, শেখ নাছির আহম্মদ, ওয়াশিম উদ্দিন, নুরুল আলম মিয়া, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. ইব্রাহিম, আলমগীর আলম, মোজাম্মেল হোসেন নান্টু, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম শামীম, এস এম ফারুক, শাহেদুল ইসলাম শাহেদ, সরওয়ার খান, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজী রাজিশ ইমরান, মো. কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়ুয়া মুজিবুর রহমান মুজিব, আফতাব উদ্দিন রুবেল, ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী সরওয়ার, তানভীর আহমেদ রিংকু, সাখাওয়াত হোসেন সাকু, নঈম উদ্দিন খান ও আসিফ মাহমুদ সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাকদবৃন্দ।







