রোববার,১৬ এপ্রিল ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে নববর্ষ ১৪২৪ উদযাপন করা হয়েছে।
গত ১৪ এপ্রিল শুক্রবার নগরীর জিইসি ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের ক্যাম্পাসে সুপরিসরে বাংলার হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিন।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাশরুর অভিক ও সাকেরা আহসান।
দুই পর্বের দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, নাচ, গান, নাটক ইত্যাদি।সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল বাংগালী সংস্কৃতিকে এই প্রজন্মের মাধ্যমে এই প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস। প্রভাষক শান্তনু দাশ ও রিজওয়ানা চৌধুরীর তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেয় বিভাগের শিক্ষার্থীরা। “এসো হে বৈশাখ “ উদ্বোধনী সংগীতের মাধ্যমে বৈশাখকে আমন্ত্রন জানায় শিক্ষার্থীরা। একে একে অনুষ্ঠানের বাকী পরিবেশনা গুলো করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথের ‘বৈশাখ“ কবিতাটি আবৃত্তি করে বিভাগের প্রথম অর্ধবর্ষের ছাত্র নিশান।স্বরচিত কবিতা “নিমন্ত্রণ“ নিয়ে আসে বিভাগের ষষ্ঠ অর্ধবর্ষের ছাত্র সবুজ।
অনুষ্ঠানে গান পরিবেশনা করে বৈশাখী, চৈতী,আনন্দ ও তার দল,তানিম, মুকিব, ইরফান, নন্দিতা প্রমুখ।বাশির সুরে সকলকে বিমোহিত করে বিভাগের পঞ্চম অর্ধবর্ষের ছাত্র রাহুল। নৃত্য পরিবেশনায় দিনটিকে প্রানবন্ত করে তোলে প্রান্তিকা, উর্মি,শওকত, মুন,তাসফিয়া ও তানিমা। বাংলা সংস্কৃতির উপর বিদেশী সংস্কৃতির করাল থাবা থেকে সতর্ক থাকতে শিক্ষনীয় নাটিকা পরিবেশন করে রায়হান ও তার দল।হাসির রাজা গোপাল ভাঁড় এর উপর একটি নাটিকা পরিবেশন করে মামুন ও তার দল। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল মনোমুগ্ধকর পরিবেশনা।
সহকারী অধ্যাপক আবদুর রহিম ও সোলায়মান চৌধুরীর তত্ত্বাবধানে মধ্যাহ্নভোজে আয়োজন করা হয় বাঙ্গালী খাবার।
এছাড়া বাঙ্গালী সংস্কৃতি ধারন করে এমন সব উপকরনের পসরা সাজিয়ে স্টলের আয়োজন করে শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ব্যাচের শিক্ষার্থী আনিকা নাজনীন, সাবিহা সুলতানা নিশাত সহ আরো অনেকে।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিন, সোলায়মান চৌধুরী, শৈবাল দেব রায়, রওশন জাহান চৌধুরী, প্রভাষক শান্তনু দাশ, সৈয়দা সালমা আকতার, রিজওয়ানা চৌধুরীসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।




