Saturday,09 June 2018
ctgbarta24.com
মাঠের বাইরে উন্মাদনা ছড়াতে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আগেই প্রকাশিত হয়েছিল অফিসিয়াল থিম সং। ‘লিভ ইট আপ’- শিরোনামের এই গানটির এবার অফিসিয়াল ভিডিও প্রকাশ হলো। এবারের থিম সং গেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও র্যাপ সঙ্গীতশিল্পী উইল স্মিথ। তার সাথে পারফর্ম করেছেন পুয়ের্তোরিকোর নিকি জ্যাম ও কসোভার ইরা ইস্ত্রেফি।
গানটির প্রযোজক মার্কিন সঙ্গীত প্রযোজক ডিপলো। গায়কের ভূমিকায় দেখা যাবে উইল স্মিথ, কলম্বিয়ার নিকি জ্যাম ও কসোভার পপস্টার ইরা ইস্ত্রেফিকে। নিকি জ্যাম লাতিন আমেরিকার জনপ্রিয় সঙ্গিত তারকা। উইল স্মিথের সাথে তাকে চলতি বছরের শুরুর দিকে বুদাপেস্টের এক স্টুডিওতে একসাথে কারাওকে নিয়ে গাইতে ও নাচতে দেখা গেছে। সেখানেই তৈরি হয়েছে এবারের থিম সং।
ফুটবল বিশ্বকাপে ‘থিম সং’ প্রথা চালু হয়েছিলো ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে। তারপর থেকে প্রতি আসরেই থাকে থিম সং। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে মার্কিন সঙ্গীত শিল্পী রিকি মার্টিনের ‘দ্য কাপ অব লাইফ’ জনপ্রিয়তার তুঙ্গে উঠা প্রথম থিম সং। তারপর ২০১০ সালে কে’নানের ওয়েভ ইন ফ্ল্যাগ, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ আর ২০১৪তে পিটবুল-জেনিফার লোপেজের ‘ওলে ওলে’ পেয়েছিলো তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা।
এবার ‘ম্যান ইন ব্ল্যাক’ তারকা স্মিথ ও তার সহযোগিরা ‘লিভ ইট আপ’ নিয়ে হাজির হলেন।




