জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের মাসব্যাপি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন সহ নানা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
শোকাবহ আগষ্ট। ১৯৭৫ সনের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকচক্র। সেদিন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রক্তে লাল হয় বাংলার পবিত্র মাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়। তাঁর সাথে দেশ ও জাতি মিছে আছে। চেতনা ও আদর্শের নাম শেখ মুজিব। বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন টিকে থাকবে ততদিন বেঁচে থাকবে শেখ মুজিব ও তার আদর্শ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ মাসব্যাপি কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন করে যাচ্ছে। শোকের মাস আগষ্ট মাসের প্রথম দিবসে জিরো আওয়ারে চট্টগ্রাম প্রেস ক্লাবের ম্যূরালের পাশে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্জলন কর্মসূচি পালিত হয়।
পরে সকল ১০ টায় শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ ছাড়াও বিভিন্নস্তরের সংগঠকদের মাঝে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই বিতরন করা হচ্ছে।
বই বিতরন কর্মসূচি পুরো মাসব্যাপি চলমান থাকবে। ১ ও ২ আগষ্ট একশত বই বিভিন্ন শ্রেনী ও পেশার সংগঠকদের মাঝে বিতরন করা হয়েছে।
১ ও ২ আগষ্ট এর কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মহানগর যুব লীগের সদস্য সাবেক ছাত্রনেতা তানভীর আহমদ রিংকু, আসিফ ইকবাল, বোরহান উদ্দিন গিফারী, চিন্ময় দাশগুপ্ত, মুহাম্মদ আলা উদ্দিন, জয়নাল আবদীন, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ সরওয়ার, আসিফ মাহমুদ রাব্বি, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ ফারুক, রাশেদ মাহমুদ পিয়াস, সাখাওয়াত হোসেন সওকত, বাপ্পি সহ ছাত্র ও যুব সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি সমূহের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭১, ১৯৭৫, ২০০৪ ও ২০০৫ সনের পর বর্তমানে জঙ্গী ও সন্ত্রাসীদের তান্ডব ও হত্যাযজ্ঞ বিশ্বব্যাপি চলছে।
উগ্র সাম্প্রদায়িক ও বিকৃত মানসিক জঙ্গীরা আত্মঘাতি জীবনের পথে ধাবিত হয়ে বিশ্ব তথা বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করার অপকর্মেলিপ্ত। তাদের অশুভ উৎপরতা জাতিকে ভাবিয়ে তুলছে।
জনাব মাহতাব উদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর রক্তঋনের উত্তরাধীকারি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গী ও সন্ত্রাসীদের রুখে দেয়ার আহবান জানান।










