বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের নতুন কমিটি

মঞ্জু সভাপতি-মোস্তাফিজ সম্পাদক

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
ctg-photo-journalist-association
নিউজ ডেস্কসিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান।

সংগঠনটির জাতীয় সম্মেলন-২০১৫ ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর উপস্থিতিতে কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসিন চট্টগ্রাম শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।

ফটো সাংবাদিকদের মান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরো গতিশীল ও কার্যকরী করার লক্ষে সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা নির্বাচিত হন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী, চট্টগ্রম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও এটিএন বাংলার মনজুর কাদের মঞ্জু।

পর্যটক নগরী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক পূর্বদেশের আলা উদ্দিন হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক দৈনিক পূর্বকোণের মিয়া আলতাফ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বণিক বার্তার মো: গোলাম মর্তুজা আলী, অর্থ সম্পাদক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের হেলাল উদ্দিন সিকদার, সহ-অর্থ সম্পাদক দৈনিক কর্ণফুলীর মোহাম্মদ হোসাইন, দপ্তর সম্পাদক দৈনিক  সমকালের মো: রাশেদ, সহ দপ্তর সম্পাদক শেখ মোরশেদুল আলম,  প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনকন্ঠের সাইদুল আজাদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়া দিগন্তের মো. আখতার হোসাইন, ক্রীড়া সম্পাদক ফোকাস বাংলার মিনহাজ উদ্দীন নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে দৈনিক পূর্বকোণের এম শরীফূল হক চৌধুরী, দৈনিক পূর্বদেশের এম হায়দার  আলী এবং দা ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ফটো সাংবাদিক রাজিব রায়হান নির্বাচিত হন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাইমুম সরওয়ার কমল, মোহাম্মদ এনায়েত করীম, হেলেনা জাহাঙ্গীর, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক মীর আহম্মদ মীরু, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের চট্টগ্রামের উপদেষ্টা মনজুর কাদের মনজু, সভাপতি মনজুরুল আলম মনজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভারত থেকে আগত তরুন চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image