গভীর সমুদ্রে অভিযান: নৌযান পেল র‌্যাব-কোস্টগার্ড

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

ctg-merin-boad-hostantor

চট্টগ্রাম : গভীর সাগরে অভিযান চালানোর সক্ষমতা বাড়ানোর লক্ষে চারটি অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ বোট’ ও ১২টি ‘স্মল মেরিন বোট’ হস্তান্তর করা হয়েছে র‌্যাব-৭, কোস্টগার্ড ও ১২ উপকূলীয় জেলাকে।

বুধবার সকালে কোস্টগার্ড পূর্ব জোনের সদর দপ্তরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আনুষ্ঠানিকভাবে এসব বোট সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।

চারটি অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ বোট’ এর মধ্যে র‌্যাব-৭ একটি এবং কোস্টগার্ডকে তিনটি এবং চট্টগ্রাম, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলাকে একটি করে ১২টি ‘স্মল মেরিন বোট’ হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, বাংলাদেশ কোস্টগার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম ইয়াহ্ইয়া সৈয়দ,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং প্রকল্প পরিচালক এম খালিদ মাহমুদ, কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম,  র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল এম মিফতাহ্ উদ্দিন আহমেদ ও উপকূলীয় এলাকার জেলা প্রশাসকগণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image