বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত মায়া গ্রেফতার

সিটিজি বার্তা২৪ ডটকম, আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

Arrest-Bd-bank-money-hacker-maya-santos

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত সন্দেহে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করেছে পুলিশ। রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় এর আগে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো।

আজ বুধবার (১৭ আগস্ট) দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করে ফিলিপাইন পুলিশ।

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। এ মামলায় মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়।

মায়ার বিরুদ্ধে অভিযোগ বেশ আগে থেকেই ছিলো। এর প্রেক্ষিতে, গত মার্চে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.