বিএনপিকে দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না: সেতু মন্ত্রী

শুক্রবার,৩০ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

মুহাম্মদ আতিকুর রহমান আতিক

img_7029গাজীপুর জেলা প্রতিনিধি ঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না। বিএনপির রাজনীতি এখন চোরা বালিতে আটকে গেছে। তাদের রাজনীতি এখন তিন চাকার উপর নির্ভরশীল। তারা আন্দোলনের নামে সরকারকে বার বার হুমকি দিচ্ছে। কিন্তু মরা গাঙ্গে আর জোয়ার আসেনা। তারা নির্বাচনে না গিয়ে ভুল করেছে তাই এখন তারা আবোল তাবোল প্রলাপ বকছে। বিএনপির রাজনীতি এখন ড্রইং রুমের ফুলের তোড়া হয়ে আছে।

তিনি ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পিতা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ময়েজউদ্দিন নিঃসন্দেহে একজন সৎ সাহসী ব্যক্তি ছিলেন। ময়েজউদ্দিনের কৃতিত্ব সম্মানে আজকের এই স্মরণসভা। ৪১ বছরে বিচক্ষণ নেতা, সফল উন্নয়ন অর্জনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আখতারউজ্জামান, সায়মন সরোয়ার কমল এমপি, কামরুল আশরাফ পোটন এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমতউল্লাহ খান।

সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমূখ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.